৪৫০ কোটি টাকার বন্ড ইস্যুতে এফএসআইবিএলের চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস্ ইনভেস্টমেন্টস লিমিটেড ও রুটস্ ইনভেস্টমেন্ট লিমিটেড-এর মধ্যে ৪৫০ কোটি টাকা মূল্যমানের ‘মুদারাবা সাব-অরডিনেটেড বন্ড’ ইস্যুর জন্য ‘ইস্যু ম্যানেজমেন্ট অ্ন্ডযা ফান্ড এ্যারেঞ্জার’ বিষয়ক চুক্তি সই হয়েছে।
গতকাল সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস্ ইনভেস্টমেন্টস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামছুল হক এবং রুটস্ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন ।
এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, কোম্পানি সচিব অলি কামাল, এফসিএস; এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস্ ইনভেস্টমেন্টস্ লিমিটেডের চেয়ারম্যান মো. মিনহায যিয়া, ভাইস চেয়ারম্যান মীর মাহফুয উর রহমান; রুটস্ ইনভেস্টমেন্ট লিমিটেডের উপদেষ্টা মো. জিয়াউল হক খোন্দকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নোমানুর রশিদ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৩ মে ২০১৭)



