মার্কেন্টাইল ব্যাংকে ‘ম্যানেজম্যান্ট অব নন পারফর্মিং লোন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি ব্যাংকের বিভিন্ন শাখার ক্রেডিট ডেস্কের কর্মকর্তাদের জন্য ‘ম্যানেজমেন্ট অব নন পারফর্মিং লোন্স’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. কামরুল ইসলাম চৌধুরী কোর্সটি উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি ব্যাংকের ব্যালেন্স শীটের ওপর খেলাপী ঋণের প্রভাব এবং যথাসময়ে ঋণ আদায়ের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৩ মে ২০১৭)


Comment As:

Comment (0)