ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৩ কোম্পানি

বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি অর্ন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। এগুলো হলো: বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস ও বিএসআরএম স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসেব বছরের জন্য ঘোষিত এ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্সনিক্স ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৩১ মার্চ,২০১৭ সমাপ্ত হিসাব বছরে বার্জার পেইন্টস ১৭৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন দিয়েছে। বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস ১০ শতাংশ অর্ন্তবর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছে। আর বিএসআরএম স্টিল লিমিটেড ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

(এমআইআর/ ০১ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)