ব্র্যাক ব্যাংকের ‘তারা’ গ্রাহকরা আড়ংয়ের পণ্যে ছাড় পাবেন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্র্যাক ব্যাংক লিমিটেড ও আড়ংয়ের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সার্ভিস ‘তারা’-এর ডেবিট/ক্রেডিট কার্ডের গ্রাহকেরা এক হাজার টাকার পণ্য কিনলে আড়ং মেম্বারশিপ কার্ড পাবেন এবং প্রথমবার ১০ হাজার টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত রিওয়ার্ড পয়েন্ট পাবেন।

গত শনিবার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুর রউফ, সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং ও সাসটেইন্যাবিলিটি) তানভীর হাসান এবং ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ আবদুল মোমেন, উইমেন্স ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

(এসএএম/ ২৩ মে ২০১৭)


Comment As:

Comment (0)