আইডিআরএ’র নতুন সদস্য গকুল চাঁদ দাস
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য হিসাবে যোগ দিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস। বুধবার (০১ মার্চ) তিনি নতুন এই কর্মস্থলে যোগদান করেন।
আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গকুল চাঁদ দাস আজ ১ মার্চ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আফসারী খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ হয়।
(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)



