টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৫০০ ঘর
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কক্সবাজার জেলার টেকনাফে অবস্থিত নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে ক্যাম্পটির প্রায় পাঁচশ ঘর পুড়ে গেছে।
বুধবার রাত আড়াইটার দিকে রোহিঙ্গা আশ্রিত ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।
টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত আড়াইটার দিকে আগুন লাগে এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়, পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সকালের দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই আগুনে ক্যাম্পের প্রায় পাঁচশ’ ঘর পুড়ে যায়।
(এমআইআর/এসএএম/১৪ জানুয়ারি ২০২১)



