ই-জেনারেশনের আইপিও আবেদন শেষ ১৮ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণ শেষ হবে সোমবার, ১৮ জানুয়ারি। কোম্পানিটি গত ১২ জানুয়ারি, মঙ্গলবার আইপিও আবেদন শুরু করেছিল।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে।
গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।
ই-জেনারেশন এর ইস্যু-ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
(ডিএফই/১৭ জানুয়ারি ২০২১)



