গ্রামীণফোনের পর্ষদ সভা ২৭ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির এ সভা আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। একইসঙ্গে সভা থেকে আসতে পারে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি ১৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
(এসএএম/২০ জানুয়ারি ২০২১)



