জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে বেনাপোল পৌর ও শার্শা ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল:  বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বেনাপোল পৌর ও শার্শা উপজেলা ছাত্রদল।

বুধবার দুপুরে বেনাপোল দৌলতপুর জাহানারা আহম্মদ আলী হাফিজিয়া ও এতিম খানায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সম্পাদক ও ৩নং বাহাদুরপুর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সাগর, শার্শা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা কবির হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম, বেনাপোল পৌর যুবদল নেতা রায়হানুজ্জামান দিপু,রিপন হোসেন, ছাত্রদল নেতা সবুজ হোসেন, আব্দুর জোবায়ের শাওন, মহিদ হোসেন, সাজেদুর রহমান,ইশতিয়াক শাওন, রাসেদুজ্জামান, রনিফরহাদ,মহিনুর হোসেন, তারেক আজিজ তুষার , রাকিব হাসান, মাহাফুজুর রহমান রবিন প্রমুখ।

সভায় প্রধান অতিথি বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন বলেন, বর্তমান সময় দেশ এক ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। দেশে গনতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সত্য বলার জন্য বিরোধী দল বিএনপিকে বিলীন করতে লক্ষ লক্ষ নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে। খুন, গুম করে সারা দেশে ভীতি সঞ্চার করেছে। তাই ভোটার বিহীন এই ডিজিটাল স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে ছাত্রদলকে রাজ পথে নামার জন্য প্রস্তুত থাকার আহবান জানান। তিনি বলেন এই মুহুর্তে প্রয়োজন স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ১৯ দফা। তা না হলে দেম ও দেশের সকল মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

দোয়া পরিচালনা করেন দৌলতপুর জাহানারা আহম্মদ আলী হাফিজিয়া ও এতিম খানার হাফেজ মনিরুজ্জামান। দোয়ায় স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া বিএনপি চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে দৌলতপুর জাহানারা আহম্মদ আলী হাফিজিয়া ও এতিম খানার সকল হাফেজ ছাত্রদেরকে দুপুরের খাবার বিতরন করা হয়।

(এমআই/এসএএম/২০ জানুয়ারি ২০২১)


Comment As:

Comment (0)