রিজার্ভ চুরির জরিমানার অর্থ শোধ করল রিজাল ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় ফিলিপাইনের বাণিজ্যিক ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) জরিমানা হিসেবে ১০০ কোটি ফিলিপিনো পেসো দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে গত বছরের ফেব্রুয়ারিতে ৮ কোটি ১০ লাখ ডলার পাচার হয়। অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ততার কারণে ব্যাংকটিকে এ জরিমানা করা হয়।

সংবাদ মাধ্যমে র‍্যাপলারে বলা হয়, এই অর্থ নিউইয়র্ক ফেড (ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক) থেকে ফিলিপাইন হয়ে পাচার হয়। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাসের (বিএসপি) বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার ৩ মাস আগেই আরসিবিসি জরিমানার অর্থ পরিশোধ করল।

গত বছরের ৫ আগস্ট আরসিবিসিকে ব্যাংকিং আইন ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়। জরিমানার অর্ধেক ৫০ কোটি পেসো গত বছরের ১২ আগস্ট পরিশোধ করা হয়। বাকি ৫০ কোটি পেসো এ বছরের আগস্টের মধ্যেই পরিশোধ করতে সময় দেওয়া হয়েছিল।

 

(ইউএম/ ২৪ মে ২০১৭)


Comment As:

Comment (0)