ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা ২৪ মে ২০১৭, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশ-এর চেয়ারম্যান শেখ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন-এর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদসহ অন্যান্য সদস্য এবং ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৪ মে ২০১৭)


Comment As:

Comment (0)