মিরপুর মাজার রোডে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকার মিরপুর-১ শাখার অধীনে মাজার রোড উপশাখা চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সোমবার (২৫ জানুয়ারি ২০২১) প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন এবং সভাপতিত্ব করেন ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান। মিরপুর-১ শাখাপ্রধান মোঃ আব্দল্লাহহ হেল বাকি স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ খায়রুল আলম মোঃ মামুনুর রহমান। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসএএম/২৮ জানুয়ারি ২০২১)


Comment As:

Comment (0)