আইটি সেবা ব্যবসায় বিনিয়োগ করবে এডিএন টেলিকম
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এডিএন ডিজিনেট লিমিটেডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এডিএন ডিজিনেট ২০ হাজার শেয়ার ইস্যু করবে। প্রতি শেয়ারের মূল্য ১০০ টাকা। শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ২০ লাখ টাকা সংগ্রহ করবে।
প্রাথমিকভাবে প্রস্তাবিত কোম্পানিটির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৫০ লাখ টাকা। এডিএন ডিজিনেটের ব্যবসা হবে আইটি সেবা প্রদান করা।
(এসএএম/২৮ জানুয়ারি ২০২১)



