জেনেক্স ইনফোসিসের ইপিএস কমেছে
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক (জুলাই–ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২১ পয়সা।
দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯০ পয়সা।
(ডিএফই/৩০ জানুয়ারি, ২০২১)



