ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মোঃ ইদ্রিস সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান ও  মোঃ মোশাররফ হোসাইন।

ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং ঢাকা সাউথ জোনের অধীন শাখাপ্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

(এসএইচআর/এসএএম/৯ ফেব্রুয়ারী ২০২১ইং)


Comment As:

Comment (0)