হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এক দিন বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার হিলি পানামা পোর্টলিংকের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতাব মল্লিক জানান, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক দিন বন্ধের পর আজ বেলা ১১টা থেকে আবারও বন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম চালু হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে। দেশের ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।’

(এসএএম/২৩ ফেব্রুয়ারি ২০২১)

 

 


Comment As:

Comment (0)