বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নরসিংদী জেলা প্রশাসনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন নরসিংদী জেলা প্রশাসন।

রোববার (৭ মার্চ ২০২১) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জয়বাংলা চত্বরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বিবিধ কর্মসূচির অংশ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার সকল স্তরের জনগণ।

এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ তারসঙ্গে উপস্থিত ছিলেন।

(এমআইআর/এসএএম/০৭ মার্চ ২০২১)


Comment As:

Comment (0)