বেক্সিমকোর ‘সুকুক’ বন্ড ইস্যুতে কাজ করবে সিটি ক্যাপিটাল

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সুকুক বন্ড বা ইসলামী শরীয়াহভিত্তিক বন্ড ইস্যুর লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)। এই বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

চুক্তি অনুসারে, সিটি ব্যাংক ক্যাপিটাল ওই বন্ডের ইস্যু ম্যানেজার, অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে।

গতকাল রোববার (৭ মার্চ) প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তিটি  স্বাক্ষরিত হয়েছে।

সিটি ব্যাংক ক্যাপিটাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ক্সিমকো গ্রুপের পরিচালক ও গ্রুপের প্রকৌশল ও জ্বালানী ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর কায়সার চৌধুরী এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড) এর সস্প্রতি বেক্সিমকোর পরিচালনা পর্ষদ সভায় সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ সিদ্ধান্ত নেওয়া হয়।

সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর দুই সহযোগী প্রতিষ্ঠান-তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড এবং কোম্পানিটির টেক্সটাইল ডিভিশনের ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করা হবে।

(এসএএম/০৮ মার্চ ২০২১)


Comment As:

Comment (0)