ঢাকা কাস্টমস এজেন্টস্ এসাসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের প্যানেল পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা কাস্টমস এজেন্টস্ এসাসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২১-২৩ এর শাহজাজান-ফারুক পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্যানেল পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েমনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন।
প্যানেল পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ঢাকা কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২১-২৩ এর শাহজাজান-ফারুক পরিষদের সভাপতি প্রার্থী মোঃ শাহাজান আলী মন্ডল, সাধারন সম্পাদক প্রার্থী মোঃ ফারুক আলম, সিনিয়র সহ সভাপতি প্রার্থী আলহাজ্ব লোকমান হাকিম, সহ-সভাপতি প্রার্থী গাজী মুনিবুর রহমান বাচ্চু, আব্দুল কুদ্দুস, আলহাজ্ব এস এম এ খায়ের, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী, শরীফুল আলম স্বপন, শেখ মোঃ আছলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইনসাফ আলি ওসমানীসহ প্যানেলের ২৯জন কর্মকর্তাবৃন্দ।

প্যানেল পরিচিতি সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, বর্তমান সহ সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান লিটন প্রমুখ।

ঢাকা কাস্টমস এজেন্টস্ এসাসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২১-২৩ এর শাহজাজান-ফারুক পরিষদের প্যানেল পরিচিতি সভায় বক্তারা মাছ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। আগামী ১৮ মার্চ ঢাকাতে ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১৬৩২জন। দুটি প্যানেলে ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

(এমআইএম/ডিএফই/৮ মার্চ, ২০২১)


Comment As:

Comment (0)