এবার এতিমদের স্বপ্ন পূরণ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জন্মের পর থেকেই অনেকে মাকে দেখেনি। কেউ কেউ বাবা-মা কোথায় তাও জানে না। এসব শিশুদের ঠাঁয় হয়েছে সরকারি শিশু পরিবারে। তাদেরও মন চায় দূরে কোথাও বেড়াতে। এবার তাই তাদের সেই স্বপ্ন পূরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখানো হয়েছে সিলেটের চা বাগান ও হযরত শাহজালাল (র.) এর মাজার শরিফ।
শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর তেজগাঁও ও মিরপুরের সরকারি শিশু পরিবারের ৩০ শিশুকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও পূণ্যভূমি সিলেটের উদ্দেশে রওনা হয় বিমানের সুপরিসর ৭৩৭-৩০০ উড়োজাহাজ (বিজি-১৬০৩)।
বিমানে চড়ার আগে শিশুদের চোখে মুখে ছিল অপ্রকাশিত আনন্দের ছাপ। বিমানে চড়ছে তারা, যেনো বিশ্বাসই হচ্ছিল না।তাই অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল তারা। ছিল একটু-আধটু দুষ্টুমিও।
এসব এতিমদের মধ্যে ১৫ জন বালিকা আর ১৫ জন বালিকা। তেঁজগাও শিশু পরিবারের সদস্যরা ছিল বালিকা। আর বালকরা ছিল রাজধানীর মিরপুর সরকারি শিশু পরিবারের।
(এসএএম/ ২৭ মে ২০১৭)



