বেনাপোলে সোনারবার ও হোন্ডাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল সীমান্তের বোয়ালিয়া গ্রাম থেকে ৪পিস্ সোনারবার ও একটি মোটর সাইকেলসহ আব্দুল জলিল (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দুপুরে বেনাপোল বিজিবি অভিযান চালিয়ে পাচারকারীকে সোনারবার ও মোটরসাইকেলসহ আটক করে। আটক আব্দুল জলিল বেনাপোল ছোট আচড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মোটরসাইকে করে একটি সোনার চালান ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বোয়ালিয়া বাজার থেকে আব্দুল জলিল নামে এক ব্যাক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৪পিস্ সোনারবার পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, আটক সোনার মুল্য ৩০ লক্ষ টাকা। আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
(এমআই/এসএএম/১৪ মার্চ ২০২১)



