সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। একইসঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ২৭৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেখা যায়, ডিএসই প্রধান মূল্যসূচক বা ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, দর কমেছে ১৮২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০০টির।
(ডিএফই/১৮ মার্চ, ২০২১)



