জনতা ব্যাংকে মুজিব কর্ণার স্থাপন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজিব কর্নার স্থাপন করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।
রোববার (২১ মার্চ) ভার্চুয়াল মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ভবনে মুজিব কর্নারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মুজিব কর্নারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, তার অমর বাণী, ৬ দফা, ব্যবহারের জিনিস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নামকরণ ইত্যাদি স্থান পেয়েছে।
জনতা ব্যাংকের এমডি ও সিইও আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রমুখ।
(এসএএম/২১ মার্চ ২০২১)



