সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) এ আদেশ দেওয়ার পর শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে তা কার্যকর হয়। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে মৌয়াল বা জেলেরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
মহামারি করোনা মোকাবিলা ও সংক্রমণরোধে সরকারি নির্দেশনা মেনে সুন্দরবনে এ নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।
সুন্দরবনের পর্যটন স্পট করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির গণমাধ্যমকে জানান, নিষেধাজ্ঞা পাওয়ার পর শনিবার সকাল থেকে এখানে কোনো দেশি-বিদেশি পর্যটকদের বনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
(এসকে/এসএএম/০৩ এপ্রিল ২০২১)



