নরসিংদীতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ‘Know and Grow’ শীর্ষক সেশন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Know and Grow’ শীর্ষক Learning Hub সেশন করে আসছে জেলা প্রশাসন।
এরই অংশ হিসেবে রোববার (০৪ এপ্রিল ২০২১) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ সেশনটি অনুষ্ঠিত হয়।
‘Know & Grow’ সেশনে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অনন্য এ উদ্যোগের স্বপ্নদ্রষ্টা সৈয়দা ফারহানা কাউনাইন।
এক ফেসবুক বার্তায় তিনি জানান, জেলা প্রশাসন, নরসিংদীতে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে “Know and Grow” শীর্ষক সেশন আয়োজন করা হয়, যেখানে অগ্রজ ও অনুজ কর্মকর্তাগণ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে দীক্ষা বিনিময় করে থাকেন।
এ সময় শিক্ষানবিশ সহকারী কমিশনার এ কে এম হাসানুর রহমান কর্তৃক “4th Industrial Revolution” বিষয়ে প্রদত্ত উপস্থাপনার পরিপ্রেক্ষিতে সেশনের সভাপতি গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
(এসএইচআর/এসএএম/০৪ মার্চ ২০২১)



