শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়ােগবার্তা: মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি লঞ্চ শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, লঞ্চটিতে কার্গো জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের বিস্তারিত এখনো জানা যায়নি। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
(এসকে/এসএএম/০৫ এপ্রিল ২০২১)



