পুলিশের ডিআইজি পদে পাঁচ কর্মকর্তার রদবদল

প্রতিবেদক,বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তার রদবদল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে
গতকাল র‌বিবার (২৮ মে) এ রদবদলের আদেশ দেওয়া হয়েছে।

রদবদল কর্মকর্তারা হ‌লেন- খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝিকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ সদর দফত‌রে, পুলিশ সদর দফত‌রের ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হুমায়ুন কবিরকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (চলতি দায়িত্বে), এনএসআই এর পরিচালক (ডিআইজি) মোশারফ হোসেনকে টিএন্ডআইএম এর ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) এস এম রহুল আমিনকে এনএসআই এর পরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

(এমআইআর/ ২৯ মে ২০১৭)


Comment As:

Comment (0)