বাংলাদেশ গেমস ২০২০ এর মহিলা রাগবি খেলায় টাঙ্গাইল জেলা রানার্স আপ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস – ২০২০’ এ মহিলা রাগবি খেলায় টাঙ্গাইল জেলা মহিলা রাগবি দল সিলভার পদক অর্জন করে রানার্স আপ হয়।
টাঙ্গাইল জেলা মহিলা রাগবি দলের স্পন্সর ছিল সিটি ইউনিভার্সিটি। টাঙ্গাইল জেলা মহিলা রাগবি দলকে অভিনন্দন জানিয়েছে সিটি ইউনিভার্সিটি।

টাঙ্গাইল জেলা মহিলা রাগবি দলের নেতৃত্বে ছিলেন জাতীয় মহিলা রাগবি দলের অধিনায়ক আলিশা ইসলাম।
২ থেকে ৪ এপ্রিল রংপুর জেলা স্কুলের মাঠে বসে এই রাগবি খেলার আসর। যাতে অংশগ্রণ করে ৬ জেলার মহিলা রাগবি দল।
(ডিএফই/৭ এপ্রিল, ২০২১)



