রবির প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ, ২০২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৬৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ অনুযায়ী কোম্পানিটির ইপিএস ছিল ৩৩ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা।

(ডিএফই/০৮ এপ্রিল, ২০২১)


Comment As:

Comment (0)