এডিএন টেলিকমের আইপিও ফান্ড ব্যবহারের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকমের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফান্ড ব্যবহারের সময় বেড়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ফান্ড ব্যবহারের সময় বাড়ানোর অনুমোদন দিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির বিএমআরই প্রকল্পে ২৮ কোটি ৮৫ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা ব্যবহারের মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে। এরফলে এ কাজ বাস্তবায়নে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পরযন্ত সময় পেলো কোম্পানিটি।

আর ডাটা সেন্টারের উন্নয়নের জন্য ৩ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৮১৩ কোটি টাকা ব্যবহারের সময় এক বছর অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে  ডাটা সেন্টারের ঠিকানাও পরিবর্তন করা হয়েছে। কোম্পানির ডাটা সেন্টারটি রেডক্রিসেন্ট কনকর্ড টাওয়ার (৬ষ্ঠ তলা), ১৭, মাহাখালি বানিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ থেকে দেবু-টেক টেকনোলজি পার্ক (৩য় তলা), প্লট নং-১১, রোড নং-১১৩/এ, গুলশান-২, ঢাকা-১২১২ এই ঠিকানায় পরিবর্তিত হয়েছে।

এছাড়া কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৩১ টাকা সিটি ব্যাংকের ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছে। যত দ্রত সম্ভব কোম্পানিটি ঋণ পরিশোধ করবে।

(এসএএম/১৪ এপ্রিল ২০২১)

 


Comment As:

Comment (0)