নবাবগঞ্জ বাস ডিপোতে আগুন; পুড়ছে দোকানপাটও
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকার নবাবগঞ্জে বান্দুরা বাজার বাস ডিপোতে রাখা বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অন্তত ৯টি বাস ও পাশে থাকা ১৫টি দোকান পুড়ে গেছে।
বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
(এসকে/এসএএম/২৮ এপ্রিল ২০২১)



