নূরানী ডাইংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নূরানী ডাইং লিমিটেড।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।
অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ঋনাত্বক ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ঋনাত্বক ৪২ পয়সা।
৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির এনএভি হয়েছে ৯ টাকা ২৬ পয়সা।
(ডিএফই/২৯ এপ্রিল, ২০২১)



