মাগুরায় সরকারিভাবে ধান, চাল ও গম সংগ্রহ শুরু

মাগুরা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মাগুরায় সরকারিভাবে অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান ২০২১ শুরু হয়েছে।

গতকাল সোমবার সকালে শহরের ভায়না খাদ্য গুদাম প্রাঙ্গনে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। জেলা খাদ্য বিভাগ এ সংগ্রহ অভিযান করে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিুজুর রহমান। উদ্বোধনী অনুষ্টানে কৃষক, মিলার, ধান চাতাল মালিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, জেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি ২৭ টাকা কেজি দরে চার হাজার ৯৫ মেট্রিক টন বোরো ধান, ৪০ টাকা কেজিতে পাঁচ হাজার ৩৫৯ মেট্রিক টন চাল ও ২৮ টাকা কেজি প্রতি ১৩ হাজার ৪৮ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। ধান চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ১৬ আগস্ট ও গম সংগ্রহ করা হবে ৩০ জুন পর্যন্ত

(এসকে/এসএএম/১১ মে ২০২১)


Comment As:

Comment (0)