গরীব ও দুঃস্থদের মাঝে নরসিংদী ক্লাবের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নরসিংদী ক্লাব লিমিটেড।
বুধবার (১২ মে ২০২১) উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহতি এ উদ্যোগের জন্য নরসিংদী ক্লাবের সাধারণ সম্পাদকসহ কার্যানির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিকসহ সার্বিক কর্মকান্ডে নরসিংদী ক্লাবের এ ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর ই এলাহীসহ অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
(এসএইচআর/এসএএম/১৩ মে ২০২১)



