ফের বিআইএ এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের বীমাকারীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন। আগামী ২০১৭-২০১৮ সালের জন্য এ পদে পূন:নির্বাচিত হন তিনি। ২০১১ সাল থেকে বিআইএ-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

এছাড়া সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান প্রফেসর রুবিনা হামিদ, প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিআইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মোঃ আব্দুস সহিদ, এমপি-এর সভাপতিত্বে উক্ত নির্বাচন গত ১৭ মে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য মাহফুজুর রহমান মিতা, এমপি ও মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ) উপস্থিত ছিলেন।

শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান। তা’ছাড়া তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ, সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ, সেন্ট্রাল ডিপোজিটরী বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর চেয়ারম্যান।

তিনি ইস্পাহানী আই ইন্সটিটিউট ও চক্ষু হাসপাতালের ভাইস চেয়ারম্যান এবং লায়ন্স আই ইন্সটিটিউট ও চক্ষু হাসপাতালের অন্যতম পৃষ্ঠপোষক। তিনি হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ছাড়াও তিনি বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা।

শেখ কবির হোসেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর রিজেন্ট বোর্ড মেম্বার। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গর্ভনরস মেম্বার। এছাড়াও তিনি মেসার্স কবিকো লিমিটেড এবং মাসুদা ডেইরী নিউট্রিশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল-এর প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক।

নবনির্বাচিত প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও বিডি থাই গ্রুপ এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমানেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮২ সালে তার ব্যবসায়িক পেশা শুরু হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীন এম. কম ডিগ্রী অর্জন করেন এবং ব্রিটেন থেকে এসিসিএ পার্ট-১ সম্পন্ন করেন।

তিনি নিটল মটরস লিমিটেড এর নির্বাহী পরিচালক ছিলেন এবং ২০০৫ সাল পর্যন্ত বিক্রয় ও বিপনণের দায়িত্বে ছিলেন। ২০১১ সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এফবিসিসিআই, আইবিসিসিআই, বিএমসিসিআই ও এমসিসিআই এর সাধারণ পরিষদের সদস্য। তিনি দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে দেশের আর্থসামাজিক উন্নয়নে নিজেকে যুক্ত করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও জন কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

নির্বাহী কমিটির অন্য ১৬ সদস্য নিম্নরূপ-

মোজাফফর হোসেন পল্টু, পরিচালক, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোং লিঃ; আব্দুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ক্রিষ্টাল ইন্স্যুরেন্স; নজরুল ইসলাম, চেয়ারম্যান, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স; নুরুল আলম চৌধুরী, চেয়ারম্যান, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স;  এনামুল হক, চেয়ারম্যান, ফেডারেল ইন্স্যুরেন্স, মনজুরুর রহমান, চেয়ারম্যান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স; একেএম আজিজুর রহমান, চেয়ারম্যান, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স; মোঃ আবুল হাসেম, পরিচালক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স; মোঃ ইসাহাক আলী খান পান্ন, পরিচালক, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স; মিসেস মেহ্নাজ তাবাসসুম, চেয়ারম্যান, যমুনা লাইফ ইসন্স্যুরেন্স; নাসির উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান, কর্ণফুলি ইন্স্যুরেন্স; মিসেস ফাউজিয়া কামরুন তানিয়া, ভাইস-চেয়ারম্যান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স; বিএম ইউসুফ আলী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স; মিসেস ফারজানা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স; মোঃ ইমাম শাহীন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, এশিয়া ইন্স্যুরেন্স এবং  আপেল মাহমুদ, মুখ্য নির্বাহী কমকর্তা, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

(এসএএম/ ৩১ মে ২০১৭)


Comment As:

Comment (0)