আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৪ মে

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ মে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪৭ পয়সা।

(ডিএফই/১৯ মে, ২০২১)


Comment As:

Comment (0)