বেলাবতে মান্নান মাষ্টারের খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আব্দুল মান্নানের হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার বিকালে ইউনিয়নের পুরাদিয়া বাজারে প্রায় হাজার জনগণের সমন্বয়ে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ্, বেলাব উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক আযহারুল ইসলাম মাষ্টার, বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ইমরান হোসেন, তানসুল হাসান রিফাতসহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে মান্নান হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়।

জেলা পরিষদের সদস্য শহীদুল্লাহ বলেন, একটা মহল এ নিরীহ  মান্নান হত্যার অভিযুক্তদের বাঁচানোর জন্য  কাজ করে যাচ্ছে, আমরা প্রশাসনের সবোচ্চ পর্যাবে যাবো হত্যাকারীদের বিচারের জন্য।

ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম বলেন, মান্নান স্যারের মতো এমন ভদ্রলোক এ ইউনিয়নে কমই রয়েছে। এ ঘচনার হত্যাকারী বা মদদকারির সুষ্ঠু বিচার চাই।

আব্দুল মান্নানের ভাই বলেন, আমার ভাই কোন রাজনীতিতে নাই, কারো সাথে কোন দ্বন্দ্ব করে নাই, কেনো আমার ভাইরে মেরে ফেললো। আমি এর সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ, গত ১৭ মে বাড়ি থেকে মটর সাইকেলে ঘুরতে যাওয়ার পর ১৯ তারিখে মনোহরদী উপজেলার জামালপুরে আড়িয়াল খাঁ নদীতে আব্দুল মান্নান মাস্টারের ভেসে ওঠে।

(এনএম/এসএএম/২২ মে ২০২১)


Comment As:

Comment (0)