আমরা নেটওয়ার্কসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯৮ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৬৭ পয়সা।

৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৭০ পয়সা।

(ডিএফই/২৪ মে, ২০২১)


Comment As:

Comment (0)