ইনটেকের পর্ষদ সভা ১৪ জুন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পরিচালনা পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড। কোম্পানিটির এ সভা আগামী ১৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি ৯ জুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।
জানা যায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা।
(ডিএফই/০৮ জুন, ২০২১)



