জ্বালানি ও বিদ্যুত খাতে বরাদ্দ ৫ দশমিক ২৮ শতাংশ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে মোট ২১ হাজার ১১৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা মোট প্রস্তাবিত বাজেটের ৫ দশমিক ২৮ শতাংশ।বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন তিনি।

জ্বালানি ও বিদ্যুৎ খাতে মোট বরাদ্দের মধ্যে শুধু বিদ্যুৎ বিভাগের জন্য ১৮ হাজার ৮৯৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এর মধ্যে অনুন্নয়ন খাতে ৪৯ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

গত অর্থবছরের (২০১৬-১৭) প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে মোট ১৩ হাজার ৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৩ কোটি এবং উন্নয়ন খাতে ১৩ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এ হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে বিদ্যুৎ খাতের বরাদ্দ ৫ হাজার ৮৩১ কোটি টাকা বাড়ানো হয়েছে।

(এমআইআর/ ০১ জুন ২০১৭)


Comment As:

Comment (0)