শার্শায় করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি; ৭ দিনে আক্রান্ত ১২৯ জন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শার্শা উপজেলার নাভারন, শার্শা, বাগআঁচড়া ও বেনাপোল পৌর এলাকায় করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করছে। গত ৭ দিনে সীমান্তের এ উপজেলায় ১২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপরও এসব এলাকায় কোন প্রকার স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না।
শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন শার্শা উপজেলায় করোনা পরিস্থি ভয়াবহতার দিকে যাচ্ছে। প্রতিদিন করোনা সনাক্তের হার বাড়ছে। গত ১ সপ্তাহে শার্শায় ১২৯ জন করোনা পজিটিভ হয়েছে। জানাগেছে, গত ৬ জুন ২০২১ করোনা পজিটিভ হয়েছে ২১ জন, ৭জুন ২৬ জন, ৮ জুন ১৬জন, ৯ জুন ১৬ জন, ১০ জুন ১৬ জন, ১২ জুন ১৭ জন ও ১৩ জুন ১৭জন।
উপজেলার নাভারন, শার্শা, বাগআঁচড়া ও বেনাপোল পৌরসভা এলাকা ঘুরে দেখা গেছে বাজার গুলোতে কোন প্রকার স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। বাজার ঘুরলে মনে হয় করোনা বলে কিছু নেই। বিভিন্ন প্রতিষ্ঠানে নো মাক্স নো সার্ভিস লেখা থাকলেও মাস্কের ব্যবহার তেমন চোখে পড়ার মত নয়। ভ্যান, ইজিবাইক, জেএসএ তে কোন প্রকার মাক্স ব্যবহার না করে এবং কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে যাত্রি বহন চলছে।
দেখা গেছে, অনেকে নাম মাত্র মাস্ক ব্যবহার করলেও তা গলায় ঝুলিয়ে রেখেছে। অনেকে মাস্ক পকেটেও রাখতে দেখা গেছে। প্রকৃতপক্ষে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ অবস্থা সৃষ্টি হলেও এখনও এ এলাকার জনসাধারনের মধ্যে স্বাস্থ্য সচেতনতার কোন বালাই নেই।
জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ ইউছুফ আলী জানান, শার্শায় করোনা পরিস্থিতি উর্দ্বগতির দিকে। তিনি বলেন, করোনা থেকে বাঁচতে হলে সকল মানুষকে শতভাগ মাক্স ব্যবহার করতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। এ ছাড়া হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য তিনি করোনা মোকাবেলায় পাড়া, মহল্লা, ওয়ার্ড পর্যায় কমিটি গঠনের আহবান জানান।
(এমআই/এসএএম/১৩ জুন ২০২১)



