মাগুরায় অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনা মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় মাগুরা সদরে সোমবার থেকে অনির্দিষ্টকালের লকডাউন শুরু হয়েছে।
গতকাল রোববার রাতে মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, লকডাউন চলাকালে শহরের জরুরী পরিষেবা ব্যতীত সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সন্ধ্যার পর থেকে ওষুধ ও খাবারের হাটেল ব্যতীত সব ধরনের দোকান বন্ধ থাকবে।
মাগুরা সিভিল সার্জন শহীদুলাহ দেওয়ান জানান, মাগুরায় এ পর্যন্ত মোট ১৭২৬ নারী পুরুষ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গতকাল রোববার একদিনে আক্রান্ত হয়েছেন ১৭ জন।
(এসকে/এসএএম/১৪ জুন ২০২১)



