শিক্ষাক্ষেত্রে সহযোগিতায় সিটি ও স্টেকোম ইউনিভার্সিটির চুক্তি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখতে চলেছে সিটি ইউনিভার্সিটি। এরই ধারাবহিকতায় এবার শিক্ষাক্ষেত্রে সহযোগিতায় ইন্দোনেশিয়ার অন্যতম বিশ্ববিদ্যালয় স্টেকোম ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করেছে সিটি ইউনিভার্সিটি।

মঙ্গলবার (১৫ জুন) সিটি ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড কম্পিউটার টেকনোলজি (স্টেকোম ইউনিভার্সিটি) এর মধ্যে এ সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানটি অনলাইনে জুম এর মাধ্যমে আয়োজিত হয়।

সমঝোতা স্বারকটিতে স্বাক্ষর করেন স্টেকোম ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ডঃ জোসেপ তেগুহসেন তোজো এবং সিটি ইউনিভার্সিটির  উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহ্-ই-আলম।

উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন উভয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ।

চুক্তির আওতায়, উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ দেশের গন্ডি পেরিয়ে বিদেশে গবেষণার সুযোগ পাবে। সেইসাথে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী স্টেকোম ইউনিভার্সিটি এবং সেখান থেকে শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবেন এবং শিক্ষা সফরের সুযোগ পাবেন।

এই অধ্যায়ের সূচনা করতে পেরে এবং ইন্দোনেশিয়ার স্টেকোম ইউনিভার্সিটির সহযোগিতা পেয়ে সিটি ইউনিভার্সিটির উপাচার্য সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং গবেষণায় এই পদচারণা নতুন মাত্রা যোগ করবে বলে মতামত প্রকাশ করেন। সমঝোতা স্বারক দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(এসএএম/১৫ জুন ২০২১)

 


Comment As:

Comment (0)