শার্শা বিএনপি নেতা বজলুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:- যশোরের শার্শা উপজেলা বিএনপি নেতা সবার প্রিয় বজলুর রহমান বিশ্বাস আর নেই। তিনি শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়ষ হয়েছিল ৮৪ বছর। মরহুম বজলুর রহমান স্ত্রী, ৩ছেলে ও ৫মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বজলুর রহমান মৃত্যুর আগ পর্যন্ত শার্শা উপজেলা বিএনপি’র সম্পাদক মন্ডলীর সদস্য ও ১নং ডিহি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন। বজলুর রহমান প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর নীতি আদর্শে বিশ্বাসি হয়ে ও তার ১৯ দফা কর্মসূচী বাস্তবায়নে জাগদল থেকে জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছেন। বজলুর রহমান শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দলের একজন নিষ্ঠাবান নেতা ছিলেন। এ ছাড়া বজলুর রহমান শার্শা উপজেলার পাকশিয়া পাবলিক লাইব্রেরীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মরহুমের বড় ছেলে হারুন অর রশিদ জানান, শুক্রবার পাকশিয়া বাজার থেকে মাগরিব ও এশার নামাজ পড়ে বাড়িতে আসে। এরপর রাতের খাবার শেষ করে বুকে ব্যাথা অনুভব করে ও অসুস্থ হয়ে পড়ে। তখন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে নেওয়ার পথে তিনি মারা যান।

শনিবার যোহরের নামাজের পর শিববাস বড় মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ ফজলুর রহমান মাষ্টার।

মরহুমের নামাজে জানাজায় শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিনসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মি, স্থানীয় সূধীবৃন্দ অংশ নেন।

শার্শা উপজেলা বিএনপি’র সম্পাদক মন্ডলীর সদস্য ও ১নং ডিহি ইউনিয়ন বিএনপি’র সভাপতি বজলুর রহমান বিশ্বাস এ মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অধ্যাপক(অঃ) নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারন সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক শাহাবুদ্দিন ও যুবদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাধারন সম্পাদক নূরুজ্জামান লিটন।

(এমআইএম/ডিএফই/১৯ জুন, ২০২১)


Comment As:

Comment (0)