এখন ইব্রাহিমপুরে ‘স্বপ্ন’র আউটলেট

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এবার রাজধানীর ইব্রাহিমপুরে দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্নের’নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর এম এ মান্নান চৌধুরী, এম এ মোতালিব চৌধুরী, মো. আব্দুল্লাহ আল মামুন, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কাস্টমারদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।

স্বপ্নের রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। থাকছে হোম ডেলিভারি সেবা।

(এসএএম/২৬ জুন ২০২১)


Comment As:

Comment (0)