বিরামপুর পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নতুন কোনো করারোপ ছাড়াই দিনাজপুরের বিরামপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) বিরামপুর পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী ৪৩ কোটি ৩৫ লাখ ১২ হাজার ১৪৮ টাকার এ বাজেট ঘোষণা করেন।

পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলীর সভাপতিত্বে ও আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর সচিব সেরাফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিরামপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।

(এসআর/এসএএম/০১ জুলাই ২০২১)


Comment As:

Comment (0)