এখন লিংক একাউন্টের মাধ্যমে শেয়ার স্থানান্তর করতে পারবেন বন্ধ হাউজের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এখন থেকে কোন ব্রোকারেজ হাউজ বন্ধ বা সাসপেন্ড থাকলে সে সকল ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীদের লিংক একাউন্টের মাধ্যমে অন্য ব্রোকারেজ হাউজে শেয়ার স্থানান্তর এবং অভিযোগ দাখিল করতে পারবেন ভুক্তভোগি বিনিয়োগকারীরা।

এ লক্ষ্যে যৌথ উদ্যোগে একটি সফটওয়্যার তৈরী করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

মঙ্গলবার (০৬ জুলাই, ২০২১) বিকেলে প্রধান অতিথি হিসেবে অনলাইন জুম প্লাটফর্মে “Online Transmission of Securities and Lodging Complaints by the Clients of Suspended Stock-Broker” শীর্ষক এ সফটওয়্যারটির উদ্বোধন করেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ সায়েদুর রহমান, ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ, সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এর প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল।

অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডিএসই ও সিএসই’র ট্রেকহোল্ডার এবং ডিএসই, সিডিবিএল, সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।

(এসএএম/০৬ জুলাই ২০২১)


Comment As:

Comment (0)