স্যামসাং বাংলাদেশের সাথে বিনামূল্যে স্পটিফাই প্রিমিয়াম মেম্বারশিপ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সঙ্গীতপ্রেমীরা সাধারনত স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ৩০ দিনের ফ্রি ট্রায়াল পেয়ে থাকেন, যেখানে তারা কোন প্রকার বিজ্ঞাপনের বিপত্তি ছাড়া সাত কোটিরও বেশি গান ও ২২ লক্ষ পডকাস্ট উপভোগ করার সুযোগ পান।

এবার, দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য স্যামসাং বাংলাদেশ স্পটিফাইর সাথে অংশীদারিত্বের মাধ্যমে নতুন ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা তিন মাস বিনামূল্যে স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপভোগের সুযোগ পাবেন।

যেসব স্যামসাং ব্যবহারকারীরা এখন পর্যন্ত স্পটিফাই প্রিমিয়াম ব্যবহার করেননি, তারা এই ক্যাম্পেইনের মাধ্যমে এই সুযোগটি নিতে পারবেন এবং সহজে বিনামূল্যে লক্ষাধিক গান, পডকাস্ট ও অফলাইন ডাউনলোড উপভোগের সুযোগ পাবেন।

এই ক্যাম্পেইনের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ সাবস্ক্রাইবের জন্য গ্রাহকদের পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি প্রদানের প্রয়োজন হবে না। কারণ, স্পটিফাই অ্যাপে স্যামসাং ব্যবহারকারীদের জন্য প্রাইসিং মেন্যুতে আলাদা ট্যাব থাকবে।

ক্যাম্পেইনটি কেবলমাত্র ২০২১ সালের এ-সিরিজ, এম-সিরিজ এবং এস-সিরিজ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ট্যাবলেট ব্যবহারকারীরাও অ্যাপটি ডাউনলোড করে এই ক্যাম্পেইনের অফার উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘আমরা আমাদের সঙ্গীতপ্রেমী গ্রাহকদের জন্য তিন মাস বিনামূল্যে স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপভোগের সুযোগ করে দিতে স্পটিফাইয়ের সাথে অংশীদারিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে স্পটিফাই দেশীয় সঙ্গীতশিল্পের উন্নতি সাধন করবে এবং দেশের অসংখ্য মানুষকে বিশ্বের বিভিন্ন প্রান্তের গান উপভোগের সুযোগ করে দিবে। আমাদের কাছে গ্রাহকরা সবসময় মূল্যবান এবং আমরা তাদের সকল প্রকার সেবা প্রদানের জন্য সর্বদা যথাসাধ্য চেষ্টা করেছি। তাই, স্যামসাং ব্যবহারকারীরা আমাদের এই উদ্যোগ উপভোগ করলে আমরা অত্যন্ত আনন্দিত হবো।’

স্যামসাং
টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণাদান সহ ভবিষ্যতের আকৃতিদানে কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন: news.samsung.com
বিস্তারিত জানতে ভিজিট করুন:
ওয়েবসাইট- www.samsung.com
ফেসবুক (স্থানীয়)- www.facebook.com/SamsungBangladesh

(ডিএফই/১১ জুলাই, ২০২১)


Comment As:

Comment (0)