গ্রামীণফোনের ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি ২০২১ সালের প্রথমার্ধের (জানুয়ারি-জুন’২১) শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেড (জিপি)।

বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন’২১) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড আলোচ্য প্রান্তিকের শেয়ার প্রতি আয়ের (ইপিএস) ৯৭ শতাংশ। আর ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট।

চলতি হিসাববছরের প্রথমার্ধে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২১ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা।

(এসএএম/১৫ জুলাই ২০২১)


Comment As:

Comment (0)