ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৯৩ শতাংশ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৯৯ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬ দশমিক ১৪ পয়েন্ট। এ হিসেবে আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ।
সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ দশমিক ৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩০ দশমিক ৩ পয়েন্টে, সিরামিক খাতের ২১ দশমিক ৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ২২ দশমিক ৯ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৬ দশমিক ৪ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৫ দশমিক ৭ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৬ দশমিক ৬ পয়েন্টে।
এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ১৫ দশমিক ৪ পয়েন্টে, বিবিধ খাতের ৩১ দশমিক ৪ পয়েন্টে, এনবিএফআই খাতে ৩১ দশিমক ৭ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ১০৯ দশমিক ৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯ দশমিক ৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৩ দশমিক ৬ পয়েন্টে, চামড়া খাতের ২৪ দশমিক ২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯ দশমিক ৬ পয়েন্টে, বস্ত্র খাতের ২৪ দশমিক ৬ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২১ পয়েন্টে অবস্থান করছে।
(এসএএম/ ০৩ মার্চ ২০১৭)



